অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারজ
দি নিউজ লায়নঃ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জঙ্গিপুর-ফারাক্কা গামী রেললাইনের পাশের মহেন্দ্রপুর সংলগ্ন এলাকা থেকে এক মাঝ বয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের শনিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন থেকে কয়েক হাত দূরে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিকটবর্তী নিমতিতা স্টেশনে। সেইখান থেকে জিআরপি এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য চেষ্টা শুরু করেছে স্থানীয় পুলিশ ও।

Post a Comment